ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নদীয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 207

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের লাশ ফেরত

বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের তত্ত্বাবধানে হালদারপাড়া সীমান্ত এলাকায় মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে এই ঘটনা ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, ওই রাতে প্রায় ১২টা ১০ মিনিটের দিকে ৪-৫ জনকে একসাথে বাংলাদেশের দিক থেকে নদী পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। বিএসএফ সদস্যরা তাদের থামতে নির্দেশ দিলে তারা কোনো সতর্কবার্তা না শুনে অগ্রসর হতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসএফের একজন সদস্য প্রথমে একটি পিএজি থেকে এক রাউন্ড গুলি বাতাসে ছোঁড়েন। এরপরই অন্য একজন জওয়ান সহকর্মীর নিরাপত্তার স্বার্থে তার ইনসাস রাইফেল থেকে এক রাউন্ড গুলি ছোঁড়েন। এ সময় এক বাংলাদেশি যুবকের তলপেটে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বাকিরা এ সুযোগে দ্রুত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। বিএসএফ জানায়, ঘটনাস্থল থেকে একটি কাটার ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ ওই যুবককে সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএসএফের ভাষ্যমতে, তাদের ওপর হামলার আশঙ্কা থাকায় আত্মরক্ষার্থে এই গুলি চালানো হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নিহতের মরদেহ ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর কৃষ্ণগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হবে যাতে এ ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করা যায়।

এ ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

নদীয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:৫০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন  সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু