ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ ২ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 410

ছবি সংগৃহীত

নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় যাত্রীবাহী বাসের চাপে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  নাটোরে বাসের ধাক্কায় নিহত ৪, রাজশাহী থেকে বাসচালক গ্রেপ্তার

নিহতরা হলেন সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) এবং একই গ্রামের আকতার হোসেন (৫০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস খেজুরতলা এলাকায় ভ্যানটিকে চাপা দেয়, ফলে মোজাম্মেল ও আকতার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জান্নাত পরিবহনের বাসটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ ২ জনের

আপডেট সময় ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় যাত্রীবাহী বাসের চাপে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে