ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির পরিকল্পনা: অস্ত্র-ইয়াবাসহ ‘সুমন বাহিনীর’ ৫ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে কুখ্যাত ‘সুমন বাহিনী’র পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি দেশীয় অস্ত্র, ৯ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা। কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। শনিবার কোস্টগার্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

আটক ব্যক্তিরা হলেন মোংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সি (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তারা সবাই দীর্ঘদিন ধরে চুরি ও মাদক সংশ্লিষ্ট নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন তথ্য ছিল যে ‘সুমন বাহিনীর’ সদস্যরা একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে হারবারিয়ার দিকে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম ভদ্রা নদীর কাছে অবস্থান নেয় এবং একটি সন্দেহজনক নৌকা তল্লাশি করে। তল্লাশিকালে দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করা হয়।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও চুরির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মোংলা বন্দরকে কেন্দ্র করে চোরচালান ও জলদস্যু তৎপরতা বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর ও নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির পরিকল্পনা: অস্ত্র-ইয়াবাসহ ‘সুমন বাহিনীর’ ৫ সদস্য আটক

আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে কুখ্যাত ‘সুমন বাহিনী’র পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি দেশীয় অস্ত্র, ৯ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা। কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। শনিবার কোস্টগার্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে