ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
থার্ড টার্মিনালের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন:আশিক চৌধুরী সলোমন দ্বীপপুঞ্জ ইতিহাস, সংঘাত ও সম্ভাবনার এক প্রশান্ত রাষ্ট্র এক ক্লিকেই জানুন: ইফতারে কোন মসজিদে মিলবে বিরিয়ানি বা তেহারি! উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যু: গাজীপুর থেকে গ্রেপ্তার গৃহকর্মী, স্বীকারোক্তি নীরবতা ঘিরে রহস্য—কোথায় অবস্থান করছেন মুহাম্মদ ইউনূস? মাধ্যমিকের ফরম পূরণের তারিখ ঘোষণা, বেড়েছে ফি ময়মনসিংহে ‘কিশোর গ্যাং’–এর কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৫ থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ ভোরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা

রাজধানীতে ডিবির অভিযানে কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 115

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জাল নোটসহ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিবির উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ওয়ারীর আর কে মিশন রোডের একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাইদুর ও মেহেদীকে আটক করা হয়। তবে চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

অভিযানের সময় উদ্ধার করা হয়—

জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অনেক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহের কথা স্বীকার করেছে। ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিল, যা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।

গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ডিবির অভিযানে কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জাল নোটসহ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বাঁশখালীতে তল্লাশিতে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার