ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ভ্যাট অব্যাহতির নতুন ঘোষণা: তেল ও এলপি গ্যাসসহ যেসব পণ্যের ভ্যাট বাতিল করল এনবিআর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 152

ছবি সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্য এবং এলপি গ্যাসের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হঠাৎ করেই সোমবার (৩ মার্চ) এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করে। এতে বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেলসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাট অব্যাহতির আওতায় এসেছে।

প্রজ্ঞাপন অনুসারে, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল এবং কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি পাবে। তবে শর্ষে তেলের ক্ষেত্রে এই ছাড়ের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর হতে পারে।

আরও পড়ুন  চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবি, এনবিআরের বিরুদ্ধে অসহযোগের ঘোষণা

ব্যবসায় পর্যায়েও কিছু পণ্য ভ্যাট অব্যাহতির আওতায় এসেছে। দেশে উৎপাদিত বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, বিভিন্ন ধরনের গুঁড়া মসলা, ডাল এবং ডালজাতীয় খাদ্যশস্যের ব্যবসায় পর্যায়ে ভ্যাট মওকুফ করা হয়েছে। এর ফলে বাজারে এসব পণ্যের দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও ব্যবসায় পর্যায়ে শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান নিজেরাই আমদানি করে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে, তারা এই সুবিধা পাবে না। এতে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভ্যাট অব্যাহতি পেতে ব্যবসায়ীদের কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ ও মাসিক ভ্যাট রিটার্ন দাখিল। এসব শর্ত পূরণ না করলে ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভ্যাট অব্যাহতির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমতে পারে। তবে বাস্তবে এর প্রভাব নির্ভর করবে ব্যবসায়ীদের উপর। যদি তারা এই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেয়, তাহলে সাধারণ মানুষ এর সুফল পাবে। অন্যথায়, ব্যবসায়ীদের কারসাজির কারণে মূল্যহ্রাসের প্রতিফলন বাজারে নাও দেখা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ভ্যাট অব্যাহতির নতুন ঘোষণা: তেল ও এলপি গ্যাসসহ যেসব পণ্যের ভ্যাট বাতিল করল এনবিআর

আপডেট সময় ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্য এবং এলপি গ্যাসের ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হঠাৎ করেই সোমবার (৩ মার্চ) এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করে। এতে বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেলসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাট অব্যাহতির আওতায় এসেছে।

প্রজ্ঞাপন অনুসারে, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল এবং কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি পাবে। তবে শর্ষে তেলের ক্ষেত্রে এই ছাড়ের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর হতে পারে।

আরও পড়ুন  ডেনমার্কের আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির জন্য ২.০৫ বিলিয়ন ডলার বরাদ্দ