ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 152

ছবি সংগৃহীত

পেরুর উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর ত্রুজিয়োতে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সের ফুড কোর্টে ছাদ ধসে অন্তত তিনজন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪১ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার ডিপার্টমেন্টের কমান্ডার গেলকি গোমেজ নিশ্চিত করেন যে, এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার তথ্য দিলেও পরে তা বেড়ে ৭৪-এ পৌঁছায়, জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো। তিনি জানান, আহতদের মধ্যে ১০টি শিশু রয়েছে এবং ১১ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন  পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড

ছাদ ধসের সময় ফুড কোর্টে বেশ কিছু পরিবার উপস্থিত ছিল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে শতাধিক উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য কাজ করছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান হোসে সান্তিভানেজ জানিয়েছেন, ধসে পড়া ছাদের আকার ছিল প্রায় ৭০০ থেকে ৮০০ বর্গমিটার। উদ্ধারকাজে সহায়তার জন্য হাইড্রোলিক ক্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যাতে ভারী অংশগুলো সরিয়ে আটকে থাকা মানুষদের উদ্ধার করা সম্ভব হয়।

এদিকে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

আপডেট সময় ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫