ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

রাজশাহী গামী বাসে ডাকাতি: যাত্রীদের অভিজ্ঞতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 180

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির পাশাপাশি দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের জামিন দেওয়া হলেও বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত করা হয়।

নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের পরিচালনায় ঢাকা-রাজশাহী রুটের ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), সহকারী সুমন ইসলাম (৩৫) এবং সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকালে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন শুনানি শেষে জামিনে মুক্তির আদেশ দেন।

আরও পড়ুন  চাঁদপুরে ডাকাতির ছক ভেস্তে দিল গোয়েন্দা পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

আদালতের কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল জানিয়েছেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার আওতায় হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত জামিনের আদেশ দেন।

এদিকে ডাকাতির শিকার বাসের যাত্রী ওমর আলী বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টকে বলেন, সেদিন রাত সাড়ে ১১টায় বাসটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। কিছু দূর যেতেই তিনজন যাত্রী ওঠে এবং হেলপারের সঙ্গে কানে কানে কথা বলে। পরে বাইপাইল এলাকায় আরও পাঁচজন ওঠে এবং তারা চালককে বলেন, “আপনি অনেকক্ষণ গাড়ি চালাচ্ছেন, এবার আসুন আমরা চালাব।” এরপর একজন চালক হিসেবে গাড়ি চালাতে শুরু করে। ১০ মিনিট পরেই তারা চাকু-ছুরি বের করে মারধর শুরু করে এবং ডাকাতি চালায়।

বাসের যাত্রীদের থেকে ৮-৯ বার চেক করে সবকিছু নিয়ে যায়। মেয়েদের কানের দুল ছিঁড়ে নেয় এবং প্যান্ট ছিঁড়ে দেয়। ডাকাতির পুরো ঘটনাটি আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে শেষ হয়। পরে তারা একটি নির্জন স্থানে নেমে পড়ে।

ওমর আলী জানান, আগের চালক তাদের বলেন, “গাড়িতে তেল নেই, এখানে নেমে যান।” কিন্তু যাত্রীরা নামেনি। সোহাগের কৌশলে লুকানো মোবাইল দিয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসে। হাইওয়ে পুলিশ জানায়, মির্জাপুর থানায় যেতে হবে। সেখানে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে দেখে অভিযোগ জানাতে বলেন।

বড়াইগ্রাম থানায় মামলা করার চেষ্টা করা হলেও সফল হয়নি। তিনি বলেন, “শুনেছি চালক ও হেলপার জামিন পেয়েছে। মির্জাপুর থানায় গিয়ে মামলা করবো, কারণ আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।”

রাজশাহীর চারঘাট এলাকার আরেক নারী যাত্রী জানান, বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, তবে ডাকাতি হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, যাত্রীরা মৌখিকভাবে ডাকাতির কথা বলেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি, আর ঘটনার স্থান অন্য জেলায় হওয়ায় আটককৃতদের কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহী গামী বাসে ডাকাতি: যাত্রীদের অভিজ্ঞতা

আপডেট সময় ০৩:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির পাশাপাশি দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের জামিন দেওয়া হলেও বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত করা হয়।

নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের পরিচালনায় ঢাকা-রাজশাহী রুটের ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), সহকারী সুমন ইসলাম (৩৫) এবং সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকালে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন শুনানি শেষে জামিনে মুক্তির আদেশ দেন।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট: ১৮তম দিনে দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৬৭৮ জন