ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

চাঁদপুরে ডাকাতির ছক ভেস্তে দিল গোয়েন্দা পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 519

ছবি সংগৃহীত

চাঁদপুরে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলাল হোসেন (৩৮), মো. সুমজন (২৯), লিটন (২৫), আব্দুল হালিম রকি (২৩) এবং মামুন (৩৮)। প্রথম চারজনের বাড়ি নোয়াখালীতে, আর মামুনের বাড়ি লক্ষ্মীপুরে।

আরও পড়ুন  ঘাটাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি, আতঙ্কে রাতভর পাহারায় গ্রামবাসী

গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল এই চক্রটি। গোয়েন্দা পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে। পুলিশের অভিযানে তিন রাউন্ড গুলিসহ একটি দেশীয় এলজি, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ‘গ্রেপ্তারকৃতরা আগেও দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। তারা চাঁদপুরে একটি বড়সড় ডাকাতির পরিকল্পনা করছিল। সময়মতো ধরা না পড়লে কোনো পরিবার বড় ধরনের ক্ষতির শিকার হতে পারত।’

ডাকাত দলকে ধরতে বিশেষ ভূমিকা রাখায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ডাকাতির ছক ভেস্তে দিল গোয়েন্দা পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুরে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলাল হোসেন (৩৮), মো. সুমজন (২৯), লিটন (২৫), আব্দুল হালিম রকি (২৩) এবং মামুন (৩৮)। প্রথম চারজনের বাড়ি নোয়াখালীতে, আর মামুনের বাড়ি লক্ষ্মীপুরে।

আরও পড়ুন  চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু এনামুল হকের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন