ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে ভালোবাসা আর স্বপ্নের বার্তা নিয়ে এলো কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’ শেষ ১০ সেকেন্ডকে ইস্যু করে অপসাংবাদিকতা—রাকিবুল ইসলাম রাকিব জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে: জামায়াত আমির চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত তিন জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর ফিলিস্তিন: চলমান সংঘাত ও মানবিক বাস্তবতা কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮ চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি সোহেল আটক সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত-
দুর্ঘটনা

গাজীপুরে তিন ট্রাকের ভয়াবহ সংঘর্ষ: ৩ জন নিহত  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 145

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই ট্রাক চালক এবং তাদের এক সহযোগী প্রাণ হারান।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ থানার জামুর হাট এলাকার শাহাদৎ হোসেন (৩৫), বগুড়ার কাহালু থানার কাজীপুর গ্রামের সবুজ মিয়া (৩৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন (২০)।

আরও পড়ুন  নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩ উদ্ভাবন করল গাকৃবি

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। একপর্যায়ে অন্য একটি ট্রাক এসে তা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন দুটি ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে চালক এবং সহযোগীরা লোহার চেইন দিয়ে ট্রাক দুটি সংযুক্ত করছিলেন।

হঠাৎ করে দ্রুতগতিতে আসা একটি আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে দুই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের মাঝখানে থাকা চালক শাহাদৎ হোসেন ও সবুজ মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

দুর্ঘটনা

গাজীপুরে তিন ট্রাকের ভয়াবহ সংঘর্ষ: ৩ জন নিহত  

আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই ট্রাক চালক এবং তাদের এক সহযোগী প্রাণ হারান।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ থানার জামুর হাট এলাকার শাহাদৎ হোসেন (৩৫), বগুড়ার কাহালু থানার কাজীপুর গ্রামের সবুজ মিয়া (৩৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন (২০)।

আরও পড়ুন  গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা