ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত টিনশেড ঘর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 55

ছবি সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণে ঘরটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নাশকতা নাকি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার বিকেলে ওই বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলের কাছে গিয়ে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একই সঙ্গে পোড়া গন্ধও পাওয়া যায়।

আরও পড়ুন  ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণে পরিত্যক্ত টিনশেড ঘরটির বড় একটি অংশ উড়ে যায় এবং ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত টিনশেড ঘর

আপডেট সময় ০৯:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মাদারীপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণে ঘরটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নাশকতা নাকি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার বিকেলে ওই বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলের কাছে গিয়ে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একই সঙ্গে পোড়া গন্ধও পাওয়া যায়।

আরও পড়ুন  মহাসড়কে ২০০ সিলিন্ডারসহ উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ