ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

তথ্য ফাঁস, সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার: বাড়ি ঘেরাও করলো পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 176

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শ্রীপুর থানা পুলিশ টেপিরবাড়ি গ্রামে মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন একটি ছয়তলা ভবনের চার তলা ফ্ল্যাট থেকে তাকে আটক করে।

তথ্যসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন চয়ন ইসলাম। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে পুলিশের কাছে চয়ন ইসলামের অবস্থান সংক্রান্ত তথ্য পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িটি ঘেরাও করা হয়।

আরও পড়ুন  আওয়ামী লীগের বিচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের: চিফ প্রসিকিউটর

পুলিশ অভিযান চালিয়ে সাবেক এমপি চয়ন ইসলামকে আটক করার পর, বাড়ির অন্যান্য ফ্ল্যাটে আরও অপরাধী বা মামলার আসামী থাকতে পারে এমন সন্দেহে পুনরায় অভিযান শুরু করে।

চয়ন ইসলামের গ্রেপ্তার ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতে হাজির করা হবে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

তথ্য ফাঁস, সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার: বাড়ি ঘেরাও করলো পুলিশ

আপডেট সময় ১২:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শ্রীপুর থানা পুলিশ টেপিরবাড়ি গ্রামে মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন একটি ছয়তলা ভবনের চার তলা ফ্ল্যাট থেকে তাকে আটক করে।

তথ্যসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন চয়ন ইসলাম। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে পুলিশের কাছে চয়ন ইসলামের অবস্থান সংক্রান্ত তথ্য পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িটি ঘেরাও করা হয়।

আরও পড়ুন  আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা