ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 56

ছবি সংগৃহীত

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাইকমিশনার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন  পাকিস্তানের সঙ্গে বাণিজ্য প্রসারিত, ভারতে রপ্তানি ঊর্ধ্বমুখী, আমদানি কমছে

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৫টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এরপর শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন

আপডেট সময় ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাইকমিশনার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন  ‘এমনি এমনি সাজিয়ে’ রাখা হয়নি ১৩০টিরও বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র': পাকিস্তানের রেলমন্ত্রী