ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শাহবাগে ১৬২টি চোরাই মোবাইলসহ ১০ সদস্যের চোরাকারবারি চক্র ধরা, গ্রেফতার ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 146

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে নগর ভবন এলাকা থেকে ১৬২টি চোরাই মোবাইল ফোনসহ একটি চোরাকারবারি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল শাহবাগ থানার নগর ভবন সংলগ্ন ওসমানি উদ্যানের ফুটপাতে উপস্থিত চোরাই মোবাইল ফোন বিক্রেতাদের শনাক্ত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন চক্রের সদস্য পালিয়ে যায়, তবে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. রিয়াজ উদ্দিন (৩৬), মো. আওলাদ হোসেন (৪০), আলম জমাদ্দার (৩৭), মো. বিজয় ছৈয়াল (১৮), মো. আকাশ (১৮), ওমর ফারুক (৩২), মো. রফিক (৪৮), নেহাল রহমান সবুজ (৩৫), মো. রাসেল ভূইয়া (৩০), এবং মো. বাহার (৪৬)।

আরও পড়ুন  রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৬২টি চোরাই মোবাইল ফোন, যা তারা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করেছিল। ডিবি-ওয়ারী বিভাগের পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পলাতকদের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে মোবাইল ফোন চোরাকারবারির কাজে জড়িত ছিল। তারা প্রতিনিয়ত চোরাই মোবাইল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা তাদের অপরাধ স্বীকার করেছে এবং এই চক্রের আরও কিছু সদস্যকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাহবাগে ১৬২টি চোরাই মোবাইলসহ ১০ সদস্যের চোরাকারবারি চক্র ধরা, গ্রেফতার ১০

আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

রাজধানীর শাহবাগে নগর ভবন এলাকা থেকে ১৬২টি চোরাই মোবাইল ফোনসহ একটি চোরাকারবারি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল শাহবাগ থানার নগর ভবন সংলগ্ন ওসমানি উদ্যানের ফুটপাতে উপস্থিত চোরাই মোবাইল ফোন বিক্রেতাদের শনাক্ত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন চক্রের সদস্য পালিয়ে যায়, তবে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. রিয়াজ উদ্দিন (৩৬), মো. আওলাদ হোসেন (৪০), আলম জমাদ্দার (৩৭), মো. বিজয় ছৈয়াল (১৮), মো. আকাশ (১৮), ওমর ফারুক (৩২), মো. রফিক (৪৮), নেহাল রহমান সবুজ (৩৫), মো. রাসেল ভূইয়া (৩০), এবং মো. বাহার (৪৬)।

আরও পড়ুন  রাজধানীতে গোয়েন্দা অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার