ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 129

ছবি সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গত সোমবার দিবাগত মধ্যরাতে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের নয় বছরের ছেলে পারভেজ এবং মাত্র তিন বছর বয়সী শিশু কন্যা সাদিয়া আক্তার।

আরও পড়ুন  বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর প্রতিবেশীরা হাবিবুর রহমানের বাড়ির দরজা খোলা দেখতে পান। সন্দেহবশত তারা ভেতরে ঢুকে চারজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রাথমিক অবস্থায় এলাকাবাসীর ধারণা, জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন এই ঘটনায় ভেঙে পড়েছেন। তিনি আহাজারি করে তার মেয়ে, জামাতা ও দুই অবোধ নাতি-নাতনিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১১:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গত সোমবার দিবাগত মধ্যরাতে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের নয় বছরের ছেলে পারভেজ এবং মাত্র তিন বছর বয়সী শিশু কন্যা সাদিয়া আক্তার।

আরও পড়ুন  বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ