ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের, ঘাতক পিকআপের খোঁজে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার তক্তারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলো—সখীপুর উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৬) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলী বেগমের ছেলে ইয়ানুর (১৭)। তারা দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়।

আরও পড়ুন  রংপুরে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, ১৫ জন আহত

এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেন মারা যায়। স্থানীয়রা দ্রুত আহত ইয়ানুর ও মাহিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই ইয়ানুর প্রাণ হারায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি চালকসহ পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের, ঘাতক পিকআপের খোঁজে পুলিশ

আপডেট সময় ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার তক্তারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলো—সখীপুর উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৬) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলী বেগমের ছেলে ইয়ানুর (১৭)। তারা দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়।

আরও পড়ুন  সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি