ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন: শুভেন্দু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 160

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।’
রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, ‘মমতা অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে জমি দিতে চাননি।’

মমতার সরকারের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আগে জমি দিন, পরে বিএসএফ-এর থেকে হিসাব বুঝে নেবেন।’
পরিষ্কার করে এও বুঝিয়ে বলেন, ভারতীয় মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের নিয়ে বিজেপির কোনও অভিযোগ নেই, বক্তব্য নেই। কিন্তু বেড়া খোলা রেখে রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে ‘ডেমোগ্রাফি’ বদলে দেওয়া হয়েছে। যার কারণে সীমান্ত এলাকা হিন্দু শূন্য হয়ে পড়ছে।

আরও পড়ুন  প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার

এর আগে গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতেও শুভেন্দু অধিকারী একই দাবি করেছিলেন। যেখানে লেখা হয়, ১৮ টি ক্ষেত্রে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়া ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। যার ফলে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গেছে

নিউজটি শেয়ার করুন

মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন: শুভেন্দু

আপডেট সময় ১১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।’
রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, ‘মমতা অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে জমি দিতে চাননি।’

মমতার সরকারের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আগে জমি দিন, পরে বিএসএফ-এর থেকে হিসাব বুঝে নেবেন।’
পরিষ্কার করে এও বুঝিয়ে বলেন, ভারতীয় মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের নিয়ে বিজেপির কোনও অভিযোগ নেই, বক্তব্য নেই। কিন্তু বেড়া খোলা রেখে রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে ‘ডেমোগ্রাফি’ বদলে দেওয়া হয়েছে। যার কারণে সীমান্ত এলাকা হিন্দু শূন্য হয়ে পড়ছে।

আরও পড়ুন  সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির