ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 566

ছবি সংগৃহীত

সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু।

বুধবার (১৪ মে) সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। সকাল ৮টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকা থেকে তাদের আটক করে।

আরও পড়ুন  সিলেটে প্রশাসনের আশ্বাসে ৫ ঘণ্টা পর ধর্মঘট স্থগিত

আটক ব্যক্তিদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। তবে বিজিবি সূত্র জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পর বিজিবি সদস্যরা আটগ্রাম সীমান্তে অনুপ্রবেশকারী এই দলটিকে চিহ্নিত করে। পরে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারছে, এই ব্যক্তিরা কীভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে কীভাবে অবস্থান করছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবি আওতাধীন সব এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আটগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং যাদের পুশইন করা হয়েছে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সীমান্তে বারবার পুশইনের এমন ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির

আপডেট সময় ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু।

বুধবার (১৪ মে) সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। সকাল ৮টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকা থেকে তাদের আটক করে।

আরও পড়ুন  সিলেটে তিনজনের ম/র/দে/হ উদ্ধার