ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনলাইন শিক্ষা কার্যক্রমে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চন্দ্রাভিযানের নতুন অধ্যায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ পরকীয়া সম্পর্কের জেরে নৃশংসতা প্রেমিকাকে হত্যার পর, দেহ ফ্রিজে রাখলেন নৌবাহিনীর কর্মী অভাব ভুলে আনন্দ দিতেই ভিডিও করেন তাজু: নেপথ্যে এক জীবন সংগ্রামের গল্প মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৫০ পদে আবেদনের সুযোগ খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষের ছক ট্রাম্পের: বদলে যাচ্ছে মার্কিন রণকৌশল ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য: সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রী শিমলা আইসিইউতে
বাংলাদেশ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 205

ছবি সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে তার সংস্থা। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের ওপর জোর দেন। তিনি বলেন, “বাংলাদেশ ইতিমধ্যেই বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু নতুন করে শরণার্থীদের প্রবাহ দেশের ওপর আরও চাপ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুন  গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী

ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, রোহিঙ্গাদের জন্য উন্নত আশ্রয়স্থল নির্মাণে সহায়তা এবং এই বিষয়ে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য ইউএনএইচসিআর কাজ করবে। তিনি বলেন, “আমরা বাংলাদেশকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত।”

বৈঠকে রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গ্র্যান্ডি জানান, সেখানে সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করেছে। অধ্যাপক ইউনূস এ সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই বৈঠকে যোগ দিতে অধ্যাপক ইউনূস মঙ্গলবার সকালে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর 

আপডেট সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে তার সংস্থা। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের ওপর জোর দেন। তিনি বলেন, “বাংলাদেশ ইতিমধ্যেই বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু নতুন করে শরণার্থীদের প্রবাহ দেশের ওপর আরও চাপ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুন  বাংলাদেশে গণতন্ত্র ফেরার সুযোগ দেখছেন ড্যান মজিনা