ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে ভালোবাসা আর স্বপ্নের বার্তা নিয়ে এলো কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’ শেষ ১০ সেকেন্ডকে ইস্যু করে অপসাংবাদিকতা—রাকিবুল ইসলাম রাকিব জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে: জামায়াত আমির চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত তিন জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর ফিলিস্তিন: চলমান সংঘাত ও মানবিক বাস্তবতা কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি খাদে, আহত ৮ চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ কারবারি সোহেল আটক সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত-

লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা ঢাকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 262

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে চলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হতে পারে। ঢাকায় দিনভর গুমোট আবহাওয়া বিরাজ করবে, মেঘলা আকাশসহ থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  শিল্পী মুস্তাফা জাহিদ, আয়োজন হলো না—ঢাকায় সংগীতভক্তদের হতাশা

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে গত দুই দিন ধরে সারাদেশে বৃষ্টি বেড়েছে এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বিশেষ করে গুমোট পরিবেশ থাকবে এবং আকাশ মেঘলা থাকবে। থেমে থেমে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। লঘুচাপ সম্পর্কে ড. ওমর ফারুক জানান, লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপের দিকে ছুটে আসে, যা বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত করে বৃষ্টিপাত বাড়ায়। বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি সৃষ্টি হয়, ফলে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে সারাদেশের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা ঢাকায়

আপডেট সময় ১০:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে চলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হতে পারে। ঢাকায় দিনভর গুমোট আবহাওয়া বিরাজ করবে, মেঘলা আকাশসহ থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে লঘুচাপ ঝোড়ো হাওয়ার আশঙ্কা