ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

গণধর্ষণের হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কৃত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 264

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেন। এ কারণে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এটি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।

আরও পড়ুন  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

আলী হুসেনের শ্রেণি রোল ৫৪, রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮ এবং তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতেও প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পর গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। প্রক্টর অফিসের তিন সদস্যের কমিটি ও ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের দুই সদস্যের কমিটি ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করে। এর মধ্যে প্রক্টরিয়াল কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গণধর্ষণের হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কৃত

আপডেট সময় ১২:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেন। এ কারণে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এটি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।

আরও পড়ুন  কঙ্গোতে ১৫০ বন্দির গণধর্ষণ ও অগ্নিদাহ: মানবাধিকার সংকট