ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি বজ্রপাতে নিহত, লাশ চুরির আতঙ্কে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র বাছাই শুরু আজ ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জমি বিরোধে ছাত্রকে হত্যা: ময়মনসিংহে ৭ আসামির সর্বোচ্চ সাজা বসনিয়া ও হার্জেগোভিনা ইতিহাস, সংঘাত আর পুনর্গঠনের গল্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত নবাবগঞ্জে ছাত্র নির্যাতন! শাস্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন

‘জুলাই সনদ’ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা জুলাই সনদ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন  ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আজ রাজধানীর তিন গুরুত্বপুর্ণ মোড়ে অবরোধ

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা।

জানা যায়, এ সময় তারা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানান স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে। আমরা রাষ্ট্রের সাথে বার বার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বার বার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আমাদের কোন প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সব প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নইলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।

আহত আন্দোলনকারী নাজির আহমেদ খান বলেন, আমরা রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচারকে হঠাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না। গুম বা হত্যার ভয় দেখিয়ে লাভ নাই। ১৭টা বছর সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই জাতির সূর্যসন্তানরা যখন রাস্তায় নেমে এসেছে তখন হাসিনা এক মাসের মাথায় পালাতে বাধ্য হয়েছে। শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের একাংশ।

অবরোধে অংশ নেওয়া আবু হাসান বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাদের কর্মসূচি চলবে।

আরেক আন্দোলনকারী মো. বাবু ইসলাম বলেন, আমাদের জুলাইযোদ্ধার কার্ড দেওয়া হয়েছে। আমরা জুলাইযোদ্ধার কার্ড দিয়ে কি করবো? আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে গেলে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্যকার্ড দিয়ে আমাদের মূলা ধরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘জুলাই সনদ’ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা জুলাই সনদ না দেওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন  ঢাকার রাস্তায় স্থবিরতা, যানজটে দিশেহারা যাত্রীরা, সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তি