ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কলকাতা বিমানবন্দরে ভুয়া পরিচয়ে বিদেশযাত্রার চেষ্টা, দুই বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 199

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বিমানবন্দরে ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের বাসিন্দা বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)।

জানা যায়, গত শনিবার তারা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভিয়েতনামের হো চি মিন সিটির উদ্দেশে যাত্রা করার সময় ইমিগ্রেশন ডেস্কে তাদের পাসপোর্ট যাচাই-বাছাই করা হয়। সেই সময় কাগজপত্র সন্দেহজনক মনে হলে আরও তদন্ত করে দেখা যায়, তাদের পাসপোর্ট ভুয়া। পরবর্তীতে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা শাখা তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের আওতাধীন এয়ারপোর্ট থানার কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন  মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশি আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক স্বীকার করেছেন, তারা ভারতে এসেছিলেন ট্যুরিস্ট ভিসায় এবং কাজের খোঁজে কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা করছিলেন। তদন্তে উঠে এসেছে, ২০১৭-১৮ সালের দিকে তারা হরিদাসপুর সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করেন এবং পরে পুনে শহরে গিয়ে পরিচয় পরিবর্তন করেন।

পুলিশ জানায়, সেখানে তারা নকল পরিচয়পত্র তৈরি করে নিজেদের নামে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। বাবলা বড়ুয়া পরিচয় নেন ‘রাহুল গৌতম চৌধুরী’ নামে এবং চয়ন বড়ুয়া নাম পরিবর্তন করে হন ‘সুমন আদিত্য সাহা’। এই নকল পাসপোর্টেই তারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, এর আগেও কলকাতা বিমানবন্দর থেকে জ্যাকি হালদার নামে এক বাংলাদেশিকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছিল, যিনি ব্যাংকক যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কলকাতা বিমানবন্দরে ভুয়া পরিচয়ে বিদেশযাত্রার চেষ্টা, দুই বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫