ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 174

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  শিক্ষার্থীরা জানুয়ারিতেই নতুন বই পাবে : অর্থ উপদেষ্টা

মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১টার দিকে সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে পলিটেকনিক শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি