০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

শিক্ষার্থীরা জানুয়ারিতেই নতুন বই পাবে : অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 225

ছবি সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

[bsa_pro_ad_space id=2]

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এ কারণে শিক্ষার্থীরা দেরিতে বই পেয়েছিল। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এর আগে যারা বই পেয়েছিল, তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কেমন ছিল এবং কারা একাধিক অর্ডার পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা- এসব বিষয় যাচাই-বাছাই করা হবে। এ কারণে আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, অনিয়মের অভিযোগ মাঝেমধ্যে পাওয়া যায়। একজন ঠিকমতো কাজ না করে একাধিক অর্ডার নিয়ে নেয়- এমন অভিযোগও আছে। এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বলা হয়েছে।

এবার জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবেন কিনা- এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এবার জানুয়ারিতেই পাবে। গতবার আমরা নভেম্বরে অর্ডার দিয়েছিলাম, এবার সেপ্টেম্বরে দিয়েছি। আগামী সপ্তাহেই আবার বৈঠক হবে।

গত বছর শিক্ষার্থীরা নতুন বই মার্চ মাসে হাতে পেয়েছিল বলে সাংবাদিকরা উল্লেখ করলে তিনি বলেন, এবার জানুয়ারিতেই পাবে। এজন্যই তো সেপ্টেম্বরে অর্ডার আনা হয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত হতে পারে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করতে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

শিক্ষার্থীরা জানুয়ারিতেই নতুন বই পাবে : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫