ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

খুলনায় সাব্বির হত্যা: মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 432

ছবি সংগৃহীত

খুলনার রুপসা উপজেলায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার (৪৭) অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় র‍্যাব-৬ এবং র‍্যাব-১১-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহাগ হাওলাদার খুলনার রুপসা উপজেলার রাজাপুর এলাকার স্থায়ী বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন  বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, নিহত সাব্বির হোসেন (৩২) ভাঙারির ব্যবসায় জড়িত ছিলেন। সোহাগসহ অন্যান্য আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ব্যবসা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ২৬ জুন রাতে রাজাপুর এলাকায় পরিকল্পিতভাবে সাব্বিরকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোহাগ হাওলাদারের নির্দেশেই অন্যান্য আসামিরা সাব্বিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে ঘটনাস্থল ত্যাগ করে। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে র‍্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত সহায়তায় সোহাগ হাওলাদারের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। অভিযান চালিয়ে তাকে চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এলেও এখনো পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

খুলনায় সাব্বির হত্যা: মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার গ্রেফতার

আপডেট সময় ০২:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

খুলনার রুপসা উপজেলায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার (৪৭) অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় র‍্যাব-৬ এবং র‍্যাব-১১-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহাগ হাওলাদার খুলনার রুপসা উপজেলার রাজাপুর এলাকার স্থায়ী বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন  ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প