ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
বাড়বে শীতের প্রকোপ

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 150

ছবি সংগৃহীত

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ বুধবার থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রকোপ শুরু হতে পারে।

বুধবার সন্ধ্যার পর রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে পারে। বৃহস্পতিবার সকালে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হবে যে সূর্যের আলো দুপুরের আগে দেখা পাওয়া কঠিন হতে পারে।

আরও পড়ুন  দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগেও কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাবে। শুক্রবার সকাল নাগাদ পুরো দেশ কুয়াশার চাদরে ঢাকা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এই শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাব তিন থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে। শীতের অনুভূতিতে তেমন পরিবর্তন না হলেও, শনিবার থেকে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়তে পারে। এই শীতকালীন পরিস্থিতি পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বাড়বে শীতের প্রকোপ

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস

আপডেট সময় ০৮:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ বুধবার থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রকোপ শুরু হতে পারে।

বুধবার সন্ধ্যার পর রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে পারে। বৃহস্পতিবার সকালে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হবে যে সূর্যের আলো দুপুরের আগে দেখা পাওয়া কঠিন হতে পারে।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে উল্টো চিত্র, জুনের সকালবেলা ঘন কুয়াশায় ঢাকা শহর