ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 216

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।

এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন  ঝড়-বৃষ্টির শঙ্কা ১১ জেলায়, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১৫টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১৩টিতে, খুলনার সাতটির মধ্যে পাঁচটিতে এবং বরিশালের চারটি স্টেশনের সবকটিতেই গতকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরিশালে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজও দেশের বিভিন্ন স্থানে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

গত জুন মাসে দেশে প্রায় ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় এলাকায় আটকে থাকছে এবং বাতাসের গতিবেগের কারণে তা দেশের মধ্যাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।

এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন  শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত