ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

মৌলভীবাজার সীমান্তে ৪৮ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 279

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বড়লেখা উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে ফের ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠালো বিএসএফ

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। বৃহস্পতিবার সকালে পাল্লাথলের পাহাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যদের নজরে পড়লে তাদের আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

বিজিবির সিলেট বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় ১৭ বছর আগে চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিভিন্ন সময় কাজের প্রয়োজনে ভারতে অবস্থান করলেও, সম্প্রতি বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। সীমান্ত দিয়ে দীর্ঘ সময় পর দেশে ফিরে আসা এসব মানুষের মধ্যে অনেকের শিশুসন্তানও রয়েছে, যারা ভারতে জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচয় যাচাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি কর্মকর্তারা আরও জানান, সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল চলছে, যাতে এ ধরনের পুশইন এবং অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়।

প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকদের ভারতে গিয়ে আটক হওয়ার পর বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। সীমান্তে মানবিক ও আইনি দিকগুলো বিবেচনায় এনে এ ধরনের ঘটনা প্রতিরোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার সীমান্তে ৪৮ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

আপডেট সময় ০১:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বড়লেখা উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন  মৌলভীবাজারের ধলই সীমান্তে বিজিবির হাতে ১৫ বাংলাদেশি আটক