ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

পঞ্চগড় সীমান্তে ফের ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 813

ছবি সংগৃহীত

পঞ্চগড়ের দুটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও নারীসহ ১৭ বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩০ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার দিয়ে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। একই সময়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর সীমান্তের মেইন পিলার ৪২৮ এলাকা দিয়ে আরও ৭ জনকে পাঠানো হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।

আরও পড়ুন  নিরাপদে হরমুজ অতিক্রম, স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বাঙ্গালপাড়া সীমান্ত থেকে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। তারা যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হন, তাহলে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত দুই থেকে তিন মাসে অন্তত নয়বার বিএসএফের মাধ্যমে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ প্রায় ১৪০ জন বাংলাদেশিকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। এতে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় সীমান্তে ফের ১৭ বাংলাদেশিকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট সময় ০৪:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

পঞ্চগড়ের দুটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও নারীসহ ১৭ বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩০ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার দিয়ে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। একই সময়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর সীমান্তের মেইন পিলার ৪২৮ এলাকা দিয়ে আরও ৭ জনকে পাঠানো হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।

আরও পড়ুন  ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা বিএসএফের পাটগ্রাম সীমান্তে, বাধা দিল বিজিবি