ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

এই প্রথম চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 154

এই প্রথম চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

চন্দ্র বিজয়ের প্রায় ৫৬ বছর পর প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে নভোযান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ১৫ জানুয়ারি বুধবার পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দেবে নাসার প্রথম বাণিজ্যিক নভোযান।

‘ব্লু ঘোস্ট মিশন ১’ নামের এই অভিযানে পাঠানো হচ্ছে ‘ব্লু ঘোস্ট’ নামের একটি রোবটকে। এ অভিযানে নাসার অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস। রোবটও তারাই তৈরি করেছে।

আরও পড়ুন  ৫০ বছর পর আবার চাঁদের পথে মানুষ, আর্টেমিস–২ মিশন প্রস্তুতির শেষ ধাপে: নাসার

আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৮ রকেটে চেপে ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং চন্দ্রপৃষ্ঠে প্রায় ৪৫ দিন কাটানোর পর ফের পৃথিবীতে ফিরে আসবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাসা।

এই ৪৫ দিনে নাসার প্রতিনিধি হিসেবে অন্তত ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে ব্লু গোস্ট। এসব অনুসন্ধানের প্রতিটিই চাঁদের পরিবেশ এবং ভবিষ্যতে সেখানে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত।

এছাড়া মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তি কীভাবে পৃথিবী ও চাঁদের ওপর প্রভাব ফেলে— সেটি যাচাই করাও এ অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে নাসার বিবৃতিতে।

১৯৬৯ সালে প্রথমবোরের মতো চন্দ্রবিজয়ে সফল হয় নাসা। ওই বছর নাসার রকেট অ্যাপোলো ১১-তে চেপে চাঁদে পৌঁছেছিলেন নীল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স নামের তিন নভোচারী।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

এই প্রথম চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

আপডেট সময় ০৬:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চন্দ্র বিজয়ের প্রায় ৫৬ বছর পর প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে নভোযান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ১৫ জানুয়ারি বুধবার পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দেবে নাসার প্রথম বাণিজ্যিক নভোযান।

‘ব্লু ঘোস্ট মিশন ১’ নামের এই অভিযানে পাঠানো হচ্ছে ‘ব্লু ঘোস্ট’ নামের একটি রোবটকে। এ অভিযানে নাসার অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস। রোবটও তারাই তৈরি করেছে।

আরও পড়ুন  মহাকাশ অভিযানে নতুন অধ্যায়: নাসার আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশের চুক্তি সই