ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মাসে পাবেন ২৫০০ টাকা ফিজি: প্রশান্ত মহাসাগরের বহুজাতিক ও প্রাণবন্ত দ্বীপ রাষ্ট্র মাস্তানতুয়োনোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা রিয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা ফুপুর লাশ দেখতে যাওয়ার পথে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু যেখানে মেয়াদ শেষ, সেখানেই নির্বাচন: মির্জা ফখরুল হেটমায়ার তাণ্ডবে বিধ্বস্ত প্রতিপক্ষ, সুপার এইটে দাপুটে জয় ক্যারিবীয়দের ১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড় বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা

৩ দফা দাবিতে সাবেক বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 116

ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। তাদের এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

১. পিলখানাসহ সারা দেশের বিডিআর ইউনিটগুলোর বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচ সহ) সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  "কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ"

২. পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে এমন সব বিধিনিষেধ, বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লিখিত ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধি ২এর (ঙ) ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩. ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছেন, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নামটি পুনঃস্থাপন করতে হবে।

তাদের এই দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিারি দেন আন্দোলনকারীরা।।

নিউজটি শেয়ার করুন

৩ দফা দাবিতে সাবেক বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

আপডেট সময় ০৮:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। তাদের এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

১. পিলখানাসহ সারা দেশের বিডিআর ইউনিটগুলোর বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচ সহ) সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  অনির্দিষ্টকাল সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের