ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

রামুতে বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 612

ছবি সংগৃহীত

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ তিনজন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।

আরও পড়ুন  নাটোরে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি মালবাহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে পড়ে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।

এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

রামুতে বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত

আপডেট সময় ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫