ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 214

ছবি সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার (৪ জুন) সকালে ফকিরেরহাটের একটি ভুট্টাক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল (১৮), লিয়াকত আলীর ছেলে শাহিন (৪০) এবং শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩০)। আহত ব্যক্তির নাম জয় (২২), তিনি বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক ব্যক্তির ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন চারজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত তারা আগেই ছিঁড়ে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে পা দেন। সঙ্গে সঙ্গে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান জামিদুল। পরে স্থানীয়রা দ্রুত বাকিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন এবং জয়কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম বলেন, “সকাল ১০টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজন মৃত ছিলেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে অনেকে অব্যবস্থাপনা ও বৈদ্যুতিক তার অপসারণে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান সময় সংবাদকে জানান, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

দুর্ঘটনাস্থলে এখনো আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার (৪ জুন) সকালে ফকিরেরহাটের একটি ভুট্টাক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল (১৮), লিয়াকত আলীর ছেলে শাহিন (৪০) এবং শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩০)। আহত ব্যক্তির নাম জয় (২২), তিনি বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  পঞ্চগড়ে বিএসএফের পুশইন, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৫ জন