ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় চিংড়ির রেনু ও ট্রাক জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 134

ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে এক কোটি টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেনু ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভিযানটি পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ ১০ বিজিবির কটক বাজার বিওপির একটি বিশেষ টহল দল। বিষয়টি বুধবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেয় বিজিবির একটি টহল দল। অভিযান চালিয়ে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ করা হয়। ট্রাকটিতে রাখা ৫১টি ড্রামে এসব অবৈধ রেনু পাওয়া যায়, যেগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  কুমিল্লার গোমতী চরের মিষ্টিকুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত রেনুগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ হাজার টাকা। তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, চিংড়ির রেনু পাচার একটি নিয়মিত চক্রের অংশ, যা দেশের মৎস্যসম্পদ ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ। বিজিবির এই সফল অভিযানে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় চিংড়ির রেনু ও ট্রাক জব্দ

আপডেট সময় ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে এক কোটি টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেনু ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভিযানটি পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ ১০ বিজিবির কটক বাজার বিওপির একটি বিশেষ টহল দল। বিষয়টি বুধবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অংশ নেয় বিজিবির একটি টহল দল। অভিযান চালিয়ে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ করা হয়। ট্রাকটিতে রাখা ৫১টি ড্রামে এসব অবৈধ রেনু পাওয়া যায়, যেগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ 