ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 280

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইটবাহী ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে আলুটিলা এলাকায় একটি ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে পড়ে।

আরও পড়ুন  বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২০

দুর্ঘটনার পর পরই খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন—মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) ও থৈঅংগ্য মারমা (২৬)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, “আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল আলুটিলা এলাকাটি ঘন কুয়াশাচ্ছন্ন ও সরু বাঁক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইটবাহী ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে আলুটিলা এলাকায় একটি ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে পড়ে।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮