ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 1102

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান চালানো হয়। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  হবিগঞ্জে জলমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান ওরফে হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) এবং মো. দিদারুল আলম (৪৬)।

এর আগে মঙ্গলবার হাটহাজারী মডেল থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, মামলা হওয়ার পরপরই অভিযান শুরু হয় এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

আপডেট সময় ১২:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান চালানো হয়। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ: শিশুসহ প্রাণ গেল ৩ জনের