ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: খাদ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 162

ছবি: সংগৃহীত

জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এ লক্ষ্য বাস্তবায়নে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে সমস্যাবলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন  জনগণের বিরুদ্ধে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান

বৈঠকে দ্রুত প্রকল্প পরিচালক ও পরামর্শক নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি এবং জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একটি একক ও সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১০ বছর মেয়াদি ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনায় দুটি আধুনিক খাদ্য পরীক্ষাগার স্থাপন করা হবে। এছাড়া প্রশিক্ষণ ভবন নির্মাণসহ খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

খাদ্য উপদেষ্টা জাইকাকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে।”

জাইকার প্রতিনিধিরা খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ‘খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা টাস্ক ফোর্স’ গঠন করায় সন্তোষ প্রকাশ করেন এবং খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা, খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় খাদ্য নিরাপত্তা পরীক্ষার আধুনিক অবকাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সরকারের এ ধরনের উদ্যোগ দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে বড় ধরনের মাইলফলক হয়ে দাঁড়াবে।

নিউজটি শেয়ার করুন

জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এ লক্ষ্য বাস্তবায়নে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে সমস্যাবলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন  দেশে গমের চাহিদা বাড়ছে, সাইলোর নির্মাণে জোর দিচ্ছে সরকার: খাদ্য উপদেষ্টা