ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মাইক্রোবাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্ঘটনা, চালকসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 146

ছবি: সংগৃহীত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৭ মে) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

আরও পড়ুন  গাজায় একদিনে নিহত আরও ৭৯, মোট প্রাণহানি ছাড়ালো ৫৩ হাজার

নিহত তিনজন হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)। আহতরা হলেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এ হতাহতের ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন মাইক্রোবাসের মালিক।

নিহত তিনজনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

মাইক্রোবাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্ঘটনা, চালকসহ নিহত ৩

আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৭ মে) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

আরও পড়ুন  মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০