ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

জমি নিয়ে বিরোধে ভাই–বোনকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 128

ছবি সংগৃহীত

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১-এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫২)। তিনি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে তরিকুল তাঁর ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহানকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় আরও চারজনকে কুপিয়ে আহত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনার পর নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ। আসামির পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত না থাকায় রাষ্ট্র তাঁর পক্ষে মাহমুদুর রহমান নামের একজন আইনজীবী নিয়োগ করে।

রায়ের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, আসামি খুন করেছেন, এটা সত্যি। তবে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামির যেভাবে বিচার হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। অন্য আসামির মতোই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জমি নিয়ে বিরোধে ভাই–বোনকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১-এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫২)। তিনি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে তরিকুল তাঁর ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহানকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় আরও চারজনকে কুপিয়ে আহত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনার পর নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  আশুলিয়ায় মৃতদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড