ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা অন্তত ১২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 114

ছবি সংগৃহীত

উত্তর-পূর্ব দিল্লির মোস্তফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা ভবন হঠাৎ ধসে পড়লে চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৪ জনকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন  সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ফের পুশইন, আটক ৮০ নারী-পুরুষ-শিশু

দিল্লি পুলিশ জানিয়েছে, ভবন ধসের সময় সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টা ২ মিনিটে হঠাৎ করেই ভবনটি বিকট শব্দে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর সদস্যরা।

এনডিআরএফ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখনও অন্তত ১২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ধ্বংসাবশেষ পরিষ্কারে জটিলতা তৈরি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্মাণ মানের ত্রুটি কিংবা অতিরিক্ত লোড ভবনের ভারসাম্য নষ্ট করেছে।

স্থানীয় এক বাসিন্দার সিসিটিভি ফুটেজে ধসের সেই ভয়াবহ মুহূর্তটি স্পষ্ট ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ এক বিকট শব্দে পুরো ভবনটি মাটিতে গুঁড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধুলোর মেঘে ঢেকে যায়।

গত এক সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা। গত সপ্তাহে মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন প্রাচীর ধসে একজন ৬৭ বছর বয়সী ব্যক্তি নিহত হন এবং অন্য একটি ঘটনায় দুজন প্রাণ হারান।
স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গুরুতর আহতদের জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ধরনের একের পর এক ভবন ধসের ঘটনায় রাজধানীর পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা পরিদর্শনের দাবি জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা অন্তত ১২ জন

আপডেট সময় ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

উত্তর-পূর্ব দিল্লির মোস্তফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা ভবন হঠাৎ ধসে পড়লে চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৪ জনকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন