ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের ভারী বৃষ্টিতে রেল চলাচল বন্ধ, ৫ ফিট উঁচু করবে সরকার: রেল প্রতিমন্ত্রী মানিকগঞ্জে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট কাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প জরিপে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি ৭৫.৩ শতাংশ, দাবি ডেল্টাগ্রামের ‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’— মেসি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি

মানিকগঞ্জে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার যানবাহন, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার, ৮ জুলাই সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা গেজেট অনুযায়ী ন্যায্য বেতনসহ বিভিন্ন প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব দাবির সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন  শ্রমিক-মালিকের ঐক্যই নতুন বাংলাদেশ গড়ার চাবিকাঠি: প্রধান উপদেষ্টা

মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট সময় ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার যানবাহন, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার, ৮ জুলাই সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা গেজেট অনুযায়ী ন্যায্য বেতনসহ বিভিন্ন প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব দাবির সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা যানজট