ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলায় নাছিরের দুঃখ প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 159

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় উদ্ভূত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

নাছির উদ্দিন নাছির তাঁর পোস্টে উল্লেখ করেন, গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ‘প্রকাশ্য ও গুপ্ত’ শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই অনভিপ্রেত ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তিনি গভীর দুঃখ প্রকাশ করছেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বলিষ্ঠ ও অসামান্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। ভবিষ্যতে যাতে আর কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হয়রানি বা হামলার শিকার না হন, ছাত্রদল তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় জিডি করতে যাওয়া এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে কর্তব্যরত কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন, যা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ছাত্রদল সাধারণ সম্পাদকের এই দুঃখ প্রকাশের মাধ্যমে পরিস্থিতির কিছুটা উপশম হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলায় নাছিরের দুঃখ প্রকাশ

আপডেট সময় ০৭:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজধানীর শাহবাগ থানায় উদ্ভূত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

নাছির উদ্দিন নাছির তাঁর পোস্টে উল্লেখ করেন, গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ‘প্রকাশ্য ও গুপ্ত’ শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই অনভিপ্রেত ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তিনি গভীর দুঃখ প্রকাশ করছেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বলিষ্ঠ ও অসামান্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। ভবিষ্যতে যাতে আর কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হয়রানি বা হামলার শিকার না হন, ছাত্রদল তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল।