ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী প্রিজাইডিং অফিসারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 822

ছবি: সংগৃহীত

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। তার নাম রোকনুজ্জান রুকন (৩১) । একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় শেরপুর-জামালপুর সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: বিকল পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

জানা যায়, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর রোকনুজ্জান রুকনের নির্বাচনী দায়িত্ব পড়ে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে যাওয়ার সময় সড়কে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

দুর্ঘটনার পর আহতদের শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। আজ বুধবার নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার বাড়ি থেকে বের হয়ে শেরপুরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক গণমাধ্যমে বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হচ্ছে। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সহকারী প্রিজাইডিং অফিসারের

আপডেট সময় ০৭:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। তার নাম রোকনুজ্জান রুকন (৩১) । একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় শেরপুর-জামালপুর সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ২০