ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

ঢাকায় তাপমাত্রা বেড়েছে, শীতের তীব্রতা কিছুটা কম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 434

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ রোববার ভোর থেকে আকাশে হালকা কুয়াশা থাকলেও সূর্যের দেখা মিলেছে। গত কয়েক দিনের তুলনায় সকালে শীতের অনুভূতি কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ প্রায় তিন ডিগ্রি বেড়েছে।

আরও পড়ুন  ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা

সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে আকাশে আংশিক মেঘ থাকতে পারে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা আপাতত নেই।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় তাপমাত্রা বেড়েছে, শীতের তীব্রতা কিছুটা কম

আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

রাজধানী ঢাকায় আজ রোববার ভোর থেকে আকাশে হালকা কুয়াশা থাকলেও সূর্যের দেখা মিলেছে। গত কয়েক দিনের তুলনায় সকালে শীতের অনুভূতি কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ প্রায় তিন ডিগ্রি বেড়েছে।

আরও পড়ুন  উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার