ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী; মানতে হবে ৬ শর্ত অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রুখতে কঠোর তদারকির আশ্বাস ডা. জাহেদ উর রহমানের বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১ ‘নতুন তাস’ খেলার প্রস্তুতি নিচ্ছে ইরান; ফুরিয়ে আসছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থায়ী চুক্তির আগে ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের অস্বীকৃতি ব্যক্তিগত গাড়ির চাপে অচল ঢাকা, কেন্দ্রে পৌঁছাতেও হিমশিম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা থেকে গায়েব ৪ লাখ শিক্ষার্থী হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নাকচ ইরানের

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 270

ছবি সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণসামগ্রী ও বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাতুয়াইল, আমিনবাজারসহ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য পোড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কিংবা বেসরকারি যেই হোক, দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, “নির্মাণকাজে ব্যবহৃত বালু ও অন্যান্য সামগ্রী অবশ্যই ঢেকে রাখতে হবে এবং পরিবহনের সময়ও তা ঢেকে রাখতে হবে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা যৌথভাবে এসব বিষয়ে নজরদারি চালাবে।

রাস্তা খোঁড়াখুঁড়ির প্রসঙ্গে তিনি বলেন, “সেবাদানকারী সংস্থাগুলো যাতে একসঙ্গে ও পরিকল্পিতভাবে কাজ করে, তা নিশ্চিত করতে হবে। আলাদা আলাদাভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করলে দুর্ভোগ বাড়ে ও দূষণ বাড়ে।”

সভায় উপদেষ্টা আরও জানান, রাজধানীতে ‘নো ব্রিক ফিল্ড জোন’ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তা ও আশপাশে নিয়মিত পানি ছিটাতে হবে এবং নিয়ম না মানলে অঞ্চলভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

বায়ুদূষণ রোধে শহরকে আরও সবুজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ডিভাইডারে ঘাস লাগাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণ কমাতে এখনই উদ্যোগ নিতে হবে। জনগণের সম্পৃক্ততা ছাড়া এই কাজ সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বিআরটি চেয়ারম্যান মো. ইয়াসীন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

আপডেট সময় ০৮:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণসামগ্রী ও বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাতুয়াইল, আমিনবাজারসহ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য পোড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কিংবা বেসরকারি যেই হোক, দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় হতে পারে