ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন: আবু তাহের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 1648

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী ছিলেন। এটি তার রাজনৈতিক সংগ্রামের প্রতিটি পদক্ষেপেই তিনি প্রমাণ করেছেন। তিনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। বড় প্রতিবেশীর কাছে দেশের জন্য আপস করেননি। এ জন্য অনেক সময় তাকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইয়ে সই করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন  যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

মোহাম্মদ তাহের বলেন, আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ ও প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তের কথা যদি হিসেব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি যখন অসুস্থ হয়েছিলেন পুরো জাতি দল-মত-নির্বিশেষে তার সুস্থতার জন্য ঐক্যবদ্ধ হয়ে দোয়া করেছিলেন।

তিনি বলেন, প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়া এমনভাবে মৃত্যুবরণ করেছেন,সবচেয়ে বেশি সম্মান নিয়েই তিনি মারা গেলেন। সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন: আবু তাহের

আপডেট সময় ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫