ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক

ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের হুমকি: ৪ জন শনাক্ত, গ্রেপ্তার ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 454

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে তিন বিচারক ও কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় চারজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর (রোববার) রাতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ভারতীয় নম্বর ব্যবহার করে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ফোনে হত্যার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন  রাজধানীতে বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার

এ বিষয়ে প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এ রকমই হয়। এগুলো গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়।”

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, রোববার সন্ধ্যার পর অজ্ঞাত নম্বর থেকে পর্যায়ক্রমে হুমকি ফোন আসতে শুরু করে। আজও তিনি একাধিক ফোনকল পেয়েছেন। অধিকাংশ কল ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছিল। ফোনে বলা হয়, শেখ হাসিনার শাস্তি হলে প্রসিকিউশন টিমের কাউকে জীবিত রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের হুমকি: ৪ জন শনাক্ত, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৪:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে তিন বিচারক ও কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় চারজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর (রোববার) রাতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ভারতীয় নম্বর ব্যবহার করে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ফোনে হত্যার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন  এনএসআই কর্মকর্তা পরিচয়ে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার