ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ

কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 392

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় অঞ্চলে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (KCAA) উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  অ-১৮ এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বাংলাদেশের নারী দলের বড় হার: ১১-০ গোলে বিধ্বস্ত!

প্রতিবেদনে বলা হয়, পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটি স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাকবলিত বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির বিভিন্ন সরকারি সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানায় কেসিএএ। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তে ছয়জনের মৃত্যু ও দুজনের আহত হওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা

আপডেট সময় ০৭:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় অঞ্চলে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (KCAA) উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  রাশিয়ায় নিখোঁজ উড়োজাহাজ ৪৯ আরোহী নিয়ে বিধ্বস্ত