০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

ভারতের সফরে ২৪ জনের স্কোয়াড, বাদ পড়লেন তিন ফুটবলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 88

ছবি সংগৃহীত

কিংস অ্যারেনায় অনুশীলন সেরে হোটেলে বিশ্রামে রয়েছেন ফুটবলাররা। সকাল নয়টায় ভারতের জন্য ফ্লাইট রয়েছে, আর ভোর সাড়ে ছয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে ছাড়বে বাস। রাতের সময় লাগেজ গোছানোর প্রস্তুতির মধ্যে দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন। এই তিনজনই ভারত সফরের জন্য আশা করছিলেন, তবে ঘুমানোর আগে দুসংবাদ শুনতে হলো তাদের।

সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের একটি স্কোয়াড নিয়ে আজ সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও হ্যাভিয়ের ক্যাবরেরা দল চূড়ান্ত করতে না পারায় ২৭ জন ফুটবলার ফটোসেশনে ছিলেন। আনুষ্ঠানিক ফটোসেশনের পর দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে বাদ পড়েন তারা।

২৪ জন খেলোয়াড় নিয়ে রওনা দেওয়ার ফলে ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন। কোচ দল চূড়ান্ত করতে দ্বিধায় থাকায় এই সংকট তৈরি হচ্ছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চারজনের মধ্যে দুইজন চূড়ান্ত স্কোয়াডে স্থান পাননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ, আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখগুলোর মধ্যে চূড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।

আজ সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছাবে বাংলাদেশ। টিম হোটেলে পৌঁছাতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

ভারতের সফরে ২৪ জনের স্কোয়াড, বাদ পড়লেন তিন ফুটবলার

আপডেট সময় ১০:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫