ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কোহলির সেঞ্চুরিরে ভারতের দুর্দান্ত জয়, নিশ্চিত সেমিফাইনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

ভারত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার পথে বড় জয়ের স্বাদ পেল। ২৪ ফেব্রুয়ারি, রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত।

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের জয় নিশ্চিত হয়। ইনিংসের ১৩তম ওভারে হারিস রউফের বলে কাভার ড্রাইভে চার মেরে তিনি ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। মাত্র ২৮৭ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি হয়ে যান ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করা ব্যাটসম্যান। এরপর ৪৩তম ওভারে লং অফ দিয়ে চার মেরে ৫১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন, যা পাকিস্তানের বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি।

আরও পড়ুন  ১৯ রানে ৭ উইকেট! তাসকিনের ঝড়ো বোলিং-এ BPL-এ নতুন রেকর্ড

ভারতের শুরুটা ভালো ছিল রোহিত শর্মা এবং শুভমান গিলের উদ্বোধনী জুটিতে। তবে শাহিন আফ্রিদির একটি ইয়র্কারে ২০ রানে রোহিত আউট হন। এরপর গিলও ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন।

কিন্তু কোহলি এবং শ্রেয়াস আইয়ারের ১১৪ রানের জুটিই ভারতের জয় নিশ্চিত করে। আইয়ার ৫৬ রান করে আউট হলেও, কোহলি এবং অক্ষর প্যাটেল ম্যাচ শেষ করে আসেন।

পাকিস্তান প্রথমে ব্যাট করে ভাল শুরু করেছিল, কিন্তু বাবর আজম দ্রুত আউট হয়ে যাওয়ায় তারা বিপদে পড়ে। শেষ পর্যন্ত খুশদিলের ৩৮ রানের ইনিংসে তারা ২৪১ রান সংগ্রহ করতে পারে। ভারতের কুলদীপ যাদব ৩টি এবং হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন।

এই জয়ে ভারত সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল, অন্যদিকে পাকিস্তান তাকিয়ে থাকবে আজ বাংলাদেশের দিকে।

নিউজটি শেয়ার করুন

কোহলির সেঞ্চুরিরে ভারতের দুর্দান্ত জয়, নিশ্চিত সেমিফাইনাল

আপডেট সময় ১১:০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ভারত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার পথে বড় জয়ের স্বাদ পেল। ২৪ ফেব্রুয়ারি, রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত।

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের জয় নিশ্চিত হয়। ইনিংসের ১৩তম ওভারে হারিস রউফের বলে কাভার ড্রাইভে চার মেরে তিনি ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। মাত্র ২৮৭ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি হয়ে যান ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান করা ব্যাটসম্যান। এরপর ৪৩তম ওভারে লং অফ দিয়ে চার মেরে ৫১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন, যা পাকিস্তানের বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি।

আরও পড়ুন  কোহলির নতুন বিশ্ব রেকর্ড: বাবরের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন